
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীক দেওয়ার দাবীতে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নড়াইল – ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জ এর পক্ষ থেকে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকালে নড়াইল জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ নভেম্বর) বিকালে নড়াইল জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জে এর পক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল – ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জ।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার রিজভী জর্জ বলেন, বিগত ১৭ বছর দলের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছি। বিএনপির দেওয়া সমস্ত কর্মসূচি পালন করেছি। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। রাতের পর রাত নিজের বাড়িতে ঘুমাতে পারিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন যেন সব কিছু বিবেচনা করে এবার আমাকে নড়াইল – ২ আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। এসময় তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের অবিভাবক। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিবো। তিনি যার হাতে ধানের শীষের প্রতিক তুলে দিবেন আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা দলের হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন নড়াইল – ২ আসনে বিএনপির প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দিতে হবে। যারা বিগত ১৭ বছর জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন ধানের শীষের মনোনয়ন তাদের জন্যই প্রযোজ্য।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :