কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মোরশেদ সেক্রেটারি ঝুটন | Daily AjKaler Kontho

কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মোরশেদ সেক্রেটারি ঝুটন


মোঃ কবির হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মোরশেদ সেক্রেটারি ঝুটন

গাজীপুর মহানগর কোনাবাড়ীতে কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বি বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ই নভেম্বর মেট্রো স্কুল এন্ড কলেজের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার (গাজীপুর) মোহাম্মদ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনন্দ টিভির সাংবাদিক অজয় সরকার ঝুটন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহসভাপতি দৈনিক জনতার বিনয় চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক কালবেলার সাংবাদিক মানিক খান, কোষাধক্ষ্য, এসএ টিভির রেজাউল করিম রেজা,দপ্তর সম্পাদক দৈনিক মুক্ত বলাকার মো আমিনুল ইসলাম।

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার ,মো,আখতার উজ জামান ও মো.শফিকুর রহমান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো.সালাহ উদ্দিন আহম্মেদ,কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মনিরুজ্জামান খান, কোনাবাড়ী থানা বি এন পির সভাপতি মো. ইদ্রিস আলি সরকার,সাবেক সভাপতি রবিউল আলম রবি , সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন,বিশিষ্ট শিল্পপতি মো.ইসমাইল হোসেন, কোনাবাড়ী থানা বি এন পির সহ সভাপতি মো. রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব, মো. ফরহাদ হোসেন,১০নং সভাপতি মোঃ সেলিম সরকার, কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন

আজকালের কন্ঠ/আর বি