জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত


‎পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা বিএনপি’র আয়োজনে র‍্যালিটি পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।‎র‍্যালিতে জেলা বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাসানুল কবির লীনের সঞ্চালনায় ‎পথসভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান,জেলা আইনজীবী ফোরামের সদস্য সৈয়দ সাব্বির আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি,সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,জেলা যুবদলের আহবায়ক মো: কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ। ‎র‍্যালিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‎পথসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ মিলে জাতীয় বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

আজকালের কন্ঠ/আর বি