লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস রহমান, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহিন বিপ্লব, বিএনপি নেতা মো. আনিচুর রহমান কামাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জি. তাইবুল হাসান, ছাত্রনেতা হাবিবুর রহমান হৃদয়সহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর উত্তম জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি