ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে: আলতাফ হোসেন চৌধুরী | Daily AjKaler Kontho

ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে: আলতাফ হোসেন চৌধুরী


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে: আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশ এখন আর অতীতের মতো নিরুপায় নয়, ভারতের সঙ্গে সমান মর্যাদায় কথা বলার মতো সাহস ও সামর্থ্য অর্জন করেছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রবিবার (২ নভেম্বর) বিকেলে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “একসময় সীমান্তে ফেলানীর মতো মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার হয়নি, অথচ তখনকার সরকার নীরব থেকেছে। কিন্তু এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার। বর্তমান সরকারপ্রধান ও তারেক রহমান ভারতের সঙ্গে সমমর্যাদায় কথা বলছেন, যা একটি স্বাধীন রাষ্ট্রের স্বাভাবিক অধিকার।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ. হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সোবাহান প্রমুখ।

সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া।

এ সময় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আজকালের কন্ঠ/আর বি