
নড়াইলের লোহাগড়া ক্লাব-এর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন লোহাগড়া ক্লাবের সামনে
রামনারায়ণ পাবলিক লাইব্রেরির নিচ তলায় এ চিকিৎসা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ২০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা গেছে, এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা, ঔষধ, চশমা প্রদান ও প্রয়োজন অনুযায়ী অপারেশন করার ব্যবস্থাও রয়েছে।
এছাড়াও, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুব্যব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবির উপদেষ্টা মন্ডলীর সদস্য, লোহাগড়া ক্লাবের সভাপতি, আইনজীবী এ্যাড. কামরুজ্জামান কচি, ক্লাবের সাধারণ সম্পাদক এডিশনাল জেলা জজ এস এম আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ক্লাবের সদস্য মাহফুজুর রহমান জুয়েল, ক্লাবের সদস্য ইঞ্জিঃ তাইবুল হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :