জুলাই সনদ বাস্তবায়নে ওনভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily AjKaler Kontho

জুলাই সনদ বাস্তবায়নে ওনভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়নে ওনভেম্বরের মধ্যে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে নাটোরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

আজ সোমবার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে শহর জামাতের আমির রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অধ্যাপক ড. নুরুল ইসলাম, জেলা জামাতের সহকারী আমির নাটোর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ‌। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আলী আল মাসুদ মিলন সহ জামায়াতের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি