সুনামগঞ্জ-একে জনপ্রিয়তার শীর্ষে হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুল | Daily AjKaler Kontho

সুনামগঞ্জ-একে জনপ্রিয়তার শীর্ষে হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুল


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ-একে জনপ্রিয়তার শীর্ষে হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুল

মধ্যনগর, ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর এই চার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ১ আসন সাধারণ মানুষ ও বিভিন্ন মিডিয়া এবং তৃনমুল মানুষের আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে সততা,জনসেবা ও নেতৃত্বের প্রতীক হয়ে ওঠা সুনামগঞ্জ ১ আসনের জনপ্রিয়তার শীর্ষে একমাত্র ব্যক্তি যার নাম হাওড় বন্ধু জনাব, কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির রাজনৈতিক অঙ্গনে কামরুজ্জামান কামরুল এমন এক নাম, যিনি দীর্ঘদিন ধরে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে আসছেন। তিনি একজন সাবেক ছাত্রনেতা,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য।

কামরুজ্জামান কামরুল সবসময় রাজনীতিকে দেখেছেন জনগণের সেবার একটি মাধ্যম হিসেবে। তার জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি চেষ্টা করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে—কখনো উন্নয়নমূলক কাজে, কখনো মানবিক সহায়তায়, আবার কখনো অন্যায়ের প্রতিবাদে দৃঢ় কণ্ঠস্বর হয়ে।

কামরুজ্জামান কামরুলের সততা, জনসেবার মনোভাব ও অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি দলীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, এবং সর্বদা তরুণ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন।

কামরুজ্জামান কামরুল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন।

সুনামগঞ্জের-০১ এর মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা তাকে করে তুলেছে এক নির্ভরযোগ্য, প্রেরণাদায়ী এবং সৎ জননেতা।

আজকালের কন্ঠ/আর বি