মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান এ্যানির | Daily AjKaler Kontho

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান এ্যানির


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান এ্যানির

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সন্ত্রাস, মাদক ও অপকর্ম পরিহার করে ঐক্যবদ্ধভাবে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে সামাজিক সংগঠন ভ্যানগার্ড আয়োজিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ্যানি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ডের উদ্যোগ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদকাসক্তির কারণে সমাজ আজ সংকটে পড়েছে, এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুবদল ও ছাত্রদলের নেতারা।