লোহাগড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


কাজী ইমরানঃ নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
লোহাগড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য আরও শক্তিশালী করার লক্ষ্যে লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন লোহাগড়া উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, লন্ডন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত সিকদার,  সহসভাপতি মো. নায়েব আলী, সহসভাপতি মো. সাচ্চু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ. ম জামশেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোল্যা আখতার হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আলম মুন্সি,  উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. শফিক তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস. এম গিয়াস উদ্দিন জুয়েল ও সকল ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে সকল প্রকার ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

আজকালের কন্ঠ/আর এস/ইম