সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর বিওপির এর আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে।
এছাড়াও, সুলতানপুর বিওপির এর আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মুল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন তেতুলবাড়ি হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৪,৯০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/২ এস এর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরইবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ১১,৬২,৫০০/- (এগারো লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর এস/আ