
মো:আশরাফ আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এর নির্দেশনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদল যুবদল ও ছাত্রদলের উদ্যগে জনাব তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকারের উন্মুক্ত গণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। (১২ অক্টোবর) সন্ধা ৭টায় আগৈলঝাড়া উপজেলা বাসস্ট্যান্ড কাউন্টার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ। আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শুভ তালুকদার ছিলেন সাইদুল সরদার,আগৈলঝাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান। উপজেলা যুবদল নেতা মো: রাসেল, মো: খায়রুল ইসলাম। ছাত্রদলের নেতা মঈন পাইক, মো:খায়রুল, মো: লিমন হাওলাদার, নিয়াজ আহাম্মেদ।
কলেজ ছাত্রদলের নেতা লিওন, মো:শাওন। শ্রমিক দলের লোকমান খান ও শাহেআলম। ছিলেন কৃষকদল নেতা মো: দিদার হোসেন। এসময় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/আ
আপনার মতামত লিখুন :