
রায়পুরে বুধবার ৮ই সেপ্টেম্বর উপজেলা যুবদলের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়পুর শহরের মিয়াজী মার্কেটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আকবর হোসেন আরমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন।
ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট, উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হকসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু তাঁর বক্তব্যে বলেন, “যুবদলই আগামী দিনের রাজনীতির প্রাণশক্তি। জনগণের দুঃখ-কষ্টের সময় তাদের পাশে থাকতে হবে। এডভোকেট আরমানের নেতৃত্বে রায়পুর যুবদল এখন আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদলের প্রতিটি নেতা-কর্মী ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
তারা আরও জানান, তারেক রহমানের নির্দেশনায় “ঘরে ঘরে যাই, বিএনপির বার্তা পৌঁছাই”—এই স্লোগানকে সামনে রেখে রায়পুর উপজেলা যুবদল মাঠে নেমেছে।
বক্তাদের মতে, এই কর্মসূচির মাধ্যমে যুবদলের সংগঠন তৃণমূল পর্যায়ে নতুন প্রাণ পাবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :