গৌরনদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন | Daily AjKaler Kontho

গৌরনদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
গৌরনদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালের র্গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।

শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকালে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, আনসার ভিডিপির কর্মকর্তা সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি