
মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর উপজেলা পরিষদের গেটের সামনে জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল আমিন খান, উপজেলা শিবির সভাপতি মোঃ আবু হানিফ ও ইসরাফিল হাওলাদার প্রমূখ।
এ সময়ে বক্তারা বলেন, যারা জনগণের ভোটের ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।
তাই অনতিবিলম্বে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বর্তমান সরকারের নিকট আহ্বান জানানো হয়,অন্যথায় কঠোর কর্মসূচির ডাক দেওয়ার ও ঘোষনা দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি/এন
আপনার মতামত লিখুন :