
ব্যুরো চীফ ময়মনসিংহ : আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২৫ ইং উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহবুদ্দীন মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক সম্প্রীতির উৎসবও বটে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :