মাভাবিপ্রবির চার আবাসিক হলে সাইকেল পাম্পার দিল ছাত্রদল | Daily AjKaler Kontho

মাভাবিপ্রবির চার আবাসিক হলে সাইকেল পাম্পার দিল ছাত্রদল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
মাভাবিপ্রবির চার আবাসিক হলে সাইকেল পাম্পার দিল ছাত্রদল

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা‌ ছাত্রদলের পক্ষ থেকে ৪ টি আবাসিক ছাত্র হলে সাইকেল পাম্পার সরবরাহ করা হয়েছে।

শনিবার শিক্ষার্থীদের বাই সাইকেলের চাকার হাওয়ার ভোগান্তি কমাতে চারটি ছাত্র হলে সাইকেল পাম্পার সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু ও সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া পাম্পারগুলো হল কতৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রতিদিন শহরে টিউশন ও বিভিন্ন কাজে সাইকেল ব্যবহার করে থাকে। দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে মাঝেমধ্যে সাইকেলের চাকায় বাতাসের সমস্যা দেখা দেয়, যা তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়। শিক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং পড়াশোনায় মনোযোগী থাকতে পারে, সেই ভাবনা থেকেই প্রতিটি ছাত্রহলে পাম্পারের ব্যবস্থা করেছি। আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করবে।”

এসময় সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, “প্রায় প্রতিটি শিক্ষার্থী সাইকেল ব্যবহার করে। কিন্তু নানা সময়ে দেখা যায় সাইকেল হাওয়া থাকে না, তখন বাইরে দোকানে যেতে হয় যা সময়সাপেক্ষ ও কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ছাত্রদলের পক্ষ থেকে চারটি হলে সাইকেল পাম্পার দিয়েছি। আমরা সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।

সাংগঠনিক সম্পাদক মো:রিমন মিয়া(ইদ্রিস) বলেন,আমাদের হল গুলো সাইকেলে হাওয়া দেয় এমন দোকান থেকে অনেকটাই দূরে। যখন কারো সাইকেলে হাওয়া চলে যায় তখন তাকে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে দূরত্ব টুকু যেতে হয়। এটা একটা কষ্ট সাধ্য ব্যাপার, এই সমস্যার প্রেক্ষিতে আমরা ছেলেদের চারটি হলে পাম্পারের ব্যবস্থা করেছি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে সদা প্রস্তুত।

”বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের এমন গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/পি