জাকসুতে নারী হলে জাল ভোটের অভিযোগ, সাময়িকভাবে বন্ধ ভোটগ্রহণ | Daily AjKaler Kontho

জাকসুতে নারী হলে জাল ভোটের অভিযোগ, সাময়িকভাবে বন্ধ ভোটগ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
জাকসুতে নারী হলে জাল ভোটের অভিযোগ, সাময়িকভাবে বন্ধ ভোটগ্রহণ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নারীদের ফজিলাতুন্নেসা হলে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, জাল ভোটের অভিযোগে সাময়িক ভাবে ভোটগ্রহন বন্ধ রয়েছে।

এছাড়া আরো কয়েকটি কেন্দ্রে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। তাই জাকসুকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আজকালের কন্ঠ/আর বি