ময়মনসিংহে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশ
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ৯ই সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম, ময়মনসিংহ বিভাগ – ইত্তেফাকুল উলামার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামি শিক্ষার প্রসার রোধ করে শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ গঠনে বাধা সৃষ্টি করা যাবে না। বরং ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন ও সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। তারা বলেন, সংগীত শিক্ষা ঐচ্ছিক হতে পারে কিন্তু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম, ময়মনসিংহ বিভাগের সভাপতি মুফতি মহিবুল্লাহ। বক্তারা সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো
আপনার মতামত লিখুন :