মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : সাইদুর রহমান লিটন | Daily AjKaler Kontho

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : সাইদুর রহমান লিটন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : সাইদুর রহমান লিটন

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে জুলাই শহীদদের স্মরণে আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়। খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি ও টান টান উত্তেজনা বিরাজ করে।

টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।

এসময় আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ও ইউসুফ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল নিয়ামত সরকার, টুর্নামেন্ট কমিটির ইঞ্জিনিয়ার ফয়সাল আহম্মেদ খান, অলি আহমেদ পাখি খান, লিলু মোল্লা, জাহাঙ্গীর আলম মজিব ভূইয়া, সৈয়দ আলী মেম্বার, ইউনুস মেম্বার, আলমগীর হোসেন মেম্বার, আব্দুর রব মেম্বার, আবুল হোসেন চৌধুরী, মো: নাঈম খান, এনামুল সিকদার, সাইফুল ইসলাম, হাজী ফারুক, আবু তাহের, শামশুদ্দিন, আবু কাউছার, শরিফুল ইসলাম, জুয়েল, ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খন্দকার, বদিউল আলম মাষ্টার, সেলিম মাষ্টার, হাজী শহিদুল্লাহ, যুবদল নেতা আতিকুর রহমান, আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুল হক মাষ্টার, মামুনুল হক, ছাত্রদল নেতা আলাউদ্দিন,মোরসালিন, রাহিম সরকারসহ অসংখ্য নেতাকর্মীরা।

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে বাখরনগর ৫-৪ গোলে ওয়াহেদপুরকে হারিয়ে বিজয়ী হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন বলেন, “মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, সমাজকেও সুস্থ রাখে। আমাদের সবাইকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হতে হবে।”

আজকালের কন্ঠ/আর বি/এস