আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার ও মোল্লা বশির আহমেদ পান্না।

সদস্য সচিব,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আগৈলঝাড়া উপজেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, মো:আবুল হোসেন মোল্লা,মো: এনায়েত খান(মনু)।যুগ্ন আহবায়ক আগৈলঝাড়া উপজেলা বিএনপি,সদস্য সচিব,গৈলা ইউনিয়ন মো:বদরুজ্জামান সরলসহ দলীয় নেতা কর্মীরা। সকালে দলীয় পতাকা উত্তোলন শেষে তারা বরিশাল জেলায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি/এ