বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল: দুলু | Daily AjKaler Kontho

বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল: দুলু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ২:০৫ অপরাহ্ন
বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল: দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল। তারেক রহমানের নেতৃত্বে ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বাংলাদেশের সবচাইতে বড় জনপ্রিয় রাজনৈতিক দল। যতদিন বাংলাদেশে থাকবে যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কেউ তারেক রহমানের বিএনপি খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপিকে কিচ্ছু করতে পারবে না।

নাটোরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের কানাইখালি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ,জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাবুল চৌধুরী, নাসিম উদ্দিন নাসিম, দাউদ আর মাহমুদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি/আর