সরিষাবাড়ীতে সভাপতি শামীম তালুকদারকে সংবর্ধনা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে সভাপতি শামীম তালুকদারকে সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
সরিষাবাড়ীতে সভাপতি শামীম তালুকদারকে সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদুল কবির তালুকদার শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো জামালপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীর কৃতি সন্তান ফরিদুল কবির তালুকদার শামীম বিনা প্রতিদ্বন্দিতায় তৃতীয়বারের মতো জামালপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ ফকির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ছানোয়ারা বেগম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার প্রমুখ।

সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, সরিষাবাটির কৃতি সন্তান ফরিদুল কবীর তালুকদার শামীম তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামালপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি