গাইবান্ধায় ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ | Daily AjKaler Kontho

গাইবান্ধায় ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
গাইবান্ধায় ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি : রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

২৪ শে আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের নতুন বাজার থেকে শুরু করে দাস বেকারির মোড়, নিউমার্কেট, ১ নং ট্রাফিক মোড় হয়ে হকার্স মার্কেট, কাচারী বাজার বকুল তলা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব ওয়াহিদ খান সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিক সহ জেলা ও সদরের নেতাকর্মীগন।

কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

আজকালের কন্ঠ/আর বি