
আজকালের কন্ঠ ডেস্ক : অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে হাসপাতালে যাবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।
জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে।
মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :