
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই ভোট কে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র, চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই ভোট আমাদের নেতা তারেক রহমান সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে উনি বলেছেন ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
তিনি আরো বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের জঙ্গি ইসলামী যে দল আছে জামাত, এনসিপি তারা চায়না বাংলাদেশে নির্বাচন হোক। তারা নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। তারা মনে করে ভোট হলে বিএনপি ক্ষমতা যাবে। আরে বিএনপি ক্ষমতা যাক বা যেই যাক জনগণ ভোট যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে আমরা চাই নিরপেক্ষ নির্বাচন।বিএনপি নেতা দুলু বলেন, আপনাদের পছন্দের প্রার্থী আপনারা যদি আমাকে পছন্দ করেন আমাকে ভোট দিবেন আর যদি আমাকে পছন্দ না করেন তাহলে অন্যকে ভোট দিবেন। আপনাদের পছন্দের পথ থেকে আপনারা ভোট দিবেন এই অধিকার আপনার আছে কি সেই ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে , এই ভোট যেন আগামী দিনে না হয় এটাই ঠেকাতে কৌশল করছে । আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। এই নতুন ষড়যন্ত্র কে এই নতুন চক্রান্তকে আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে।
তিনি আজ শনিবার ২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় ৩২ প্রহর ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন এর শুভ উদ্বোধনে এসব কথা বলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক,সাধারন সম্পাদক সত্যেন কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/রাহাত/ রাশেদুল
আপনার মতামত লিখুন :