গাজিপুর নগরীর কোনাবাড়ী এলাকায় আমতলা রাস্তার কাজের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

গাজিপুর নগরীর কোনাবাড়ী এলাকায় আমতলা রাস্তার কাজের শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
গাজিপুর নগরীর কোনাবাড়ী এলাকায় আমতলা রাস্তার কাজের শুভ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরীর নির্দেশ অনুযায়ী স্থানীয় নেতাকর্মীর সম্পৃক্ত করণের মাধ্যমে কোনাবাড়ী নতুন বাজার ,আমতলা রোড হইতে হাজী ইলিয়াস এর বাড়ি পর্যন্ত সিসি ঢালাই ও ব্রিক ড্রেনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল ৩০ শে জুলাই দুপুরে রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এ রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চল ০৭ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন,সহকারি নির্বাহী প্রকৌশলী মোঃ তারেক হাসান, কোনাবাড়ি থানা বিএনপির সহ সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকার, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, থানা বি এন পির সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব এস. এম আজিজুল ইসলাম,৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন মুহুরী,কোনাবাড়ী ৯নং ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট সমাজসেবক হাজি ইলিয়াস,ইউসুফ মিয়া , থানা যুবদল নেতা রাকিবুল ইসলাম রনি,১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, মো. শুভ,মো. বিল্লাল হোসেন চৌধুরী, ৮ নং ওয়ার্ড সচিব মো. জাকির হোসেন,৯নং ওয়ার্ড সচিব মোঃ রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারদের রাস্তার গুণগত মানসম্পন্ন সিমেন্ট, রড,ইটের ব্যবহারের অনুরোধ জানান নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি