
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে নাটোরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করে জেলা সিভিল সার্জন।সিভিল সার্জন ডাঃ মোক্তাদির আরেফিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদুল ইসলাম ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যোদ্ধারা ৭১ এর যুদ্ধ দেখেনি। কিন্তু জুলাইয়ে জীবনের মায়া না করে যুদ্ধ করেছেন। তাদের আত্বত্যাগ বিনিময়ে আজকের এই স্বাধীনতা। এই স্বাধীনতা ও জাগরন ধরে রাখতে হবে। জুলাইয়ের জাগরণ বিশেষ দিনে পালন করলে হবেনা। এ জাগরণ ধরে রাখতে হলে প্রতিদিন নিজেকে শানিত করতে হবে বলেও মন্তব্য করেন, পরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা, রক্তদান কর্মসূচি ও ওষুদ বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :