অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার | Daily AjKaler Kontho

অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা । স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এক এক্স পোস্টে তিনি এ আহ্বান জানান।

মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওবামা বলেন ‘যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক— এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আন্ডারস্কোর করে।’

তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর ‘অনুমতি দিতে হবে’।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনও যুক্তি নেই।’

এর আগে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেন, গাজায় অপুষ্টির হার ‘উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে।