আল কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো | Daily AjKaler Kontho

আল কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৫, ১২:১০ অপরাহ্ন
আল কুরআনই হচ্ছে জীবনের প্রকৃত আলো

এ,এস,মামুন গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :বরিশালের উত্তর জনপদের নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গৌরনদী উপজেলা গেট সংলগ্ন হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের হিফজ সম্পন্ন ও শিক্ষার্থীদের কুরআন শরীফের নাজেরা শুরু উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান আলোচক গৌরনদী সাব-রেজিস্ট্রার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ মাওলানা আব্দুল হাকিম বলেন, “পবিত্র আল কুরআন শরীফ হচ্ছে জীবনের প্রকৃত আলো। এই পবিত্র কিতাবের সাথে জীবন গড়া হলে আল্লাহতায়ালা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবেন।”

আরও বলেন, “যারা কুরআনকে হৃদয়ে ধারণ করে, তারা আল্লাহতায়ালার বিশেষ বান্দা। হিফজ ও নাজেরা শিক্ষার্থীরা সমাজের জন্য রহমত। তাদের মেহনত ও চোখের অশ্রু কখনো ব্যর্থ হয় না।”

মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আবরারুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ জোহর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া-মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব ক্বারী নুরুল হক, মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা, বরিশাল আঞ্চলিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালেক মামুন, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইচ এম খায়রুল ইসলাম, বিএম বেল্লাল, মানবাধিকার কর্মী মো. মিজানুর রহমান প্রমূখ।

 

আজকালের কন্ঠ/আর এস/মামুন