
মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর “কটূক্তিমূলক” বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে এই বিক্ষোভ মিছিল শুরু করে আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাজারে পথসভায় মিলিত হন তারা।
আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হোসন ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।
বিএনপির নেতাকর্মীরা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া- কক্সবাজারের নেতা নই তিনি সারাদেশের একজন অবিসংবাদিত নেতা। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা মানে আমাদের বুকে আঘাত করা। সে জন্য আজ আমরা বিক্ষোভ মিছিলের মধ্যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করলাম। বিতর্কিত মন্তব্যর জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আরো বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু বিএনপির নেতা নয়, দেশের সম্পদ। তাই সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কোন দল বা ব্যক্তি অপপ্রচার করলে রাজপথে কঠোর জবাব দিতে রাজি আমরা।
উল্লেখ্য, গত শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়।
উক্ত সমাবেশে পাটোয়ারী বলেছেন “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার। এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরো অভিযোগ করেন। ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কার বিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে আলীকদম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/রাহাত/জয়নাল
আপনার মতামত লিখুন :