
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ দুপুরে পিংনা নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউনিয়ন শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পিংনা শাখা সূত্রে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ পিংনা ইউনিয়ন শাখার আহবায়ক ডাক্তার ওয়াজির আহমেদ লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পিকনা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ, সদস্য আবদুল কাদের, নুরুজ্জামান বাবু প্রমুখ।
আপনার মতামত লিখুন :