
মোঃ রায়হানুল হক , রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ সোমবার (৯ জুন) নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনের গণমানুষের নেতা নামে খ্যাত বীরমুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ আনোয়ার হোসেন বুলু আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আত্রাই উপজেলার বান্দাইখাড়া, কালিকাপুর, গোয়ালবাড়ি, পাইকড়া ও নওদূলী বাজার সহ বিভিন্ন বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করিয়ে জনতার মাঝে বেড়িয়ে এসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে ঈদ-উল-আযহা’র মুবারকবাদ ও শুভেচ্ছা বিনিময় করেন। আত্রাই-রাণীনগর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় তিনি বিভিন্ন বাজারে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন পবিত্র ঈদ-উল-আযহা’র ত্যাগের মহিমা ও পবিত্রতা ছড়িয়ে পড়ুক সমগ্র দেশের প্রতিটি ঘরে ঘরে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আত্রাই-রাণীনগরের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :