পাকিস্তানের সেনানিবাসে দুই আত্মঘাতী বোমা হামলা, ১২জনের মৃ*ত্যু | Daily AjKaler Kontho

পাকিস্তানের সেনানিবাসে দুই আত্মঘাতী বোমা হামলা, ১২জনের মৃ*ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
পাকিস্তানের সেনানিবাসে দুই আত্মঘাতী বোমা হামলা, ১২জনের মৃ*ত্যু

আজকালের কন্ঠ ডেস্ক :  পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ১২ জনের মৃ*ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা জানান, মঙ্গলবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনা নিবাসের ওই এলাকায় দু’টি বিস্ফোরকভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। এছাড়াও হতাহতদের মধ্যে ১০ সেনা সদস্যও রয়েছে। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নি*হত হয়েছে।একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, বোমা হামলার পর ১২ জন জঙ্গি ওই কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ছয়জন হামলাকারীকে গুলি করে হ*ত্যা করা হয়েছে।

বিস্ফোরণের ফলে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।