‘বিধ্বংসী’ সালমান খান! | Daily AjKaler Kontho

‘বিধ্বংসী’ সালমান খান!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
‘বিধ্বংসী’ সালমান খান!

আজকালের কন্ঠ ডেস্ক : রুদ্রমূর্তিতে ধরা দিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে সিনেমা ‘সিকান্দার’র ট্রিজার।

সেখানে ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই সাড়া ফেলেদিলেন ভাইজান। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের সিনেমায় লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই সিনেমাতেও সেই একই মেজাজে ধরা দিলেন ভাইজান।

‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়, শত্রুদের সঙ্গে বোঝাপড়ায় জমি ছাড়তে নারাজ ‘সঞ্জয়’। ছবিতে সালমান অভিনীত চরিত্রের নাম এটিই। কিন্তু তার ঠাকুমা নাকি তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। অসহায় মানুষের হয়ে লড়াই করাই সিকান্দারের উদ্দেশ্য।

তবে সেই উদ্দেশ্য সাধন করতে তিনি হিংসার পথ বেছে নেন নিমেষেই। তাই তার সংলাপ—বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।

এই ঝলকে দেখা যায়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও। সালমানের সঙ্গে তার রসায়ন দেখতে উদ্গ্রীব দর্শকরাও ।
তবে সেই সংলাপের সঙ্গে অনেকেই খুঁজে পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের যোগ। সালমানের এ সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইয়ের জন্যই— শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা ।

উল্লেখ্য, সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তার পর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তাই ‘সিকান্দার’ নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে।