ইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারী শোকজ | Daily AjKaler Kontho

ইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারী শোকজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
ইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারী শোকজ

আজাকলের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যথাসময়ে অফিসে উপস্থিত না হতে পারায় তাদেরকে শোকজ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, যথাসময়ে অফিসে উপস্থিত না হতে পারায়, কমিশনের ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। প্রথমে তাদের কারণ দর্শনোর নোটিশও দেওয়া হয়।