
মোঃ রায়হানুল হক : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাণীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি আবদুল্লাহ আল নোমানের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আলহাজ্ব এছাহক আলী বলেন ‘ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আমি প্রার্থণা করি, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন মহান আল্লাহ পাক যেন তা সহ্য করার তওফিক দান করেন।’
প্রসঙ্গত, মঙ্গলবার সকালের নাস্তার পর মরহুম আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সাথে সাথে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টায় উনাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :