অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতেই নির্বাচনে বিলম্ব করছে : আমীর খসরু | Daily AjKaler Kontho

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতেই নির্বাচনে বিলম্ব করছে : আমীর খসরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতেই নির্বাচনে বিলম্ব করছে : আমীর খসরু

নোয়াখালী জেলা প্রতিনিধি : অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সঠিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী।

গত ১৯ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে নোয়াখালীর মাইজদীতে জেলা বিএনপি সমাবেশ আয়োজন করেছে।

সমাবেশে তিনি বলেন,যত দিন যাচ্ছে ততই নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে। এতে বর্তমান সরকার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি ভেবে দেখতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন,সকলের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। এজন্যই বিএনপি এই সরকারকে সমর্থন দিয়েছে,এবং নির্বাচনের জন্য সহযোগিতা করবে।