পটুয়াখালীর মহিপুর যুবলীগ নেতা আটক | Daily AjKaler Kontho

পটুয়াখালীর মহিপুর যুবলীগ নেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
পটুয়াখালীর মহিপুর যুবলীগ নেতা আটক

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : সারাদেশে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। তারি ধারাবাহিকতায় পটুয়াখালীর মহিপুর সোমবার রাতের অভিযান চালিয়ে মহিপুর থানা যুবলীগের সদস্য মো. মামুন হাওলাদার (৪৫) কে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত কাল রাত্র ২ টার দিকে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এই অপারেশনে মো. মামুন হাওলাদার নামে এক যুবলীগ নেতা ও মহিপুর ইউনিয়নের ইউপি সদস্যকে তার বাড়ি থেকে আটক করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । পরবর্তী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।