
নুরহোসেন মিয়া, মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই কলেজ শাখা ছাত্রদল।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মিরসরাই কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই কলেজ ছাত্রদল নেতা নাজিম সিদ্দিক, নাঈম সরকার ও নূর হোসেন সহ অন্যান্যরা।
সমাবেশে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মিরসরাই উপজেলায় কোন ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসীদের স্থান হবে না। মিরসরাই পৌরসভা এলাকায় কোন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন বা অন্য কোথাও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ হলে তার বিরুদ্ধে সজাগ থাকবে ছাত্রদলের কর্মীরা।
আপনার মতামত লিখুন :