সাতক্ষীরায় উপজেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় উপজেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সাতক্ষীরায় উপজেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় উপজেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, “আত্নশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। কোন চাঁদাবাজি, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না।

সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।”