
শান্ত রায়, শেরপুর প্রতিনিধিঃশেরপুরে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে ১ম বারের মত শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে।
গত শুক্রবার (৩১জানুয়ারি) বিকাল ৩ টায় শেরপুর পৌর শহরের কামারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শওকত হোসেন।
এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। যাতে প্রতিবছর এধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেই লক্ষে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।
উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাগর আহমেদ সাবেক সহ-সভাপতি শেরপুর জেলা ছাত্রদল, মেহেদী হাসান হৃদয় সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল, রুবেল আহমেদ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল,মাহিম সাবেক প্রচার সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল, বাবু সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল, সেহান রহমান যুগ্ম-আহবায়ক শেরপুর সদর উপজেলা ছাত্রদল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম খেলায় অংশগ্রহণ করে কামারিয়া স্পোর্টিং ক্লাব বনাম মরহুম আলহাজ্ব ইদ্রিসিয়া ক্রিকেট একাদশ। উক্ত খেলায় কামারিয়া স্পোর্টিং ক্লাব ১০ রানে জয়লাভ করে।
আপনার মতামত লিখুন :