ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার | Daily AjKaler Kontho

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ২:১০ অপরাহ্ন
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি দেশটির একটি পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্রে পরিদর্শন করেছেন, যেখানে তিনি শত্রু দেশগুলোর সঙ্গে ‘অবশ্যম্ভাবী’ সংঘাতের কথা উল্লেখ করেন।

একইসঙ্গে ২০২৫ সালকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধি করার জন্য ‘গুরুত্বপূর্ণ বছর’ বলে আখ্যায়িত করেন।আজ বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ কিমের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ‘রাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অনির্দিষ্টকালের জন্য উন্নত করা আমাদের কঠোর রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অটল দায়িত্ব ও কর্তব্য।’

এই ঘোষণার কয়েকদিন আগেই, শনিবার উত্তর কোরিয়া একটি সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।এটি ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পিয়ংইয়ংয়ের প্রথম অস্ত্র পরীক্ষা।

এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সিকে বলেছেন, ‘ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো এবারও উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ নীতি অনুসরণ করবেন।’

উল্লেখ্য, ২০২২ সালে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। দেশটির দাবি, আত্মরক্ষার স্বার্থে এবং ওয়াশিংটনের শত্রুতার মোকাবিলা করার জন্য এই অস্ত্র প্রয়োজন।