‘চোখের সামনে প্রিয়জনকে মরতে দেখা মানে নিজের একটা অংশ মরে যাওয়া’ | Daily AjKaler Kontho

‘চোখের সামনে প্রিয়জনকে মরতে দেখা মানে নিজের একটা অংশ মরে যাওয়া’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
‘চোখের সামনে প্রিয়জনকে মরতে দেখা মানে নিজের একটা অংশ মরে যাওয়া’

বিনোদন ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নি-হত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হৃদয়বিদারক এ ঘটনায় এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নি-হত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা পোস্ট করছেন। সেই কাতারে আছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

সেই দুর্ঘটনার এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া।

তিনি আরও লিখেন, এই মানুষটা হয়ত এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।