গুপ্ত বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নি-হত | Daily AjKaler Kontho

গুপ্ত বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নি-হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৩:২১ অপরাহ্ন
গুপ্ত বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নি-হত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইগর কিরিলোভ নামে একজন সেনা কর্মকর্তা। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নি-হত হয়েছেন এ রুশ জেনারেল।

রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ হামলায় তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন।