গাজায় ইসরাইলি বর্বরতায়, নি-হত ৪৫ হাজার | Daily AjKaler Kontho

গাজায় ইসরাইলি বর্বরতায়, নি-হত ৪৫ হাজার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
গাজায় ইসরাইলি বর্বরতায়, নি-হত ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ বেইত লাহিয়াত, শাতি শরণার্থী শিবির এবং গাজা সিটিতে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নি-হত হয়েছেন।

গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২৮ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৯৬২ জন ব্যক্তিও আহত হয়েছেন।মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।