রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড | Daily AjKaler Kontho

রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ১:৩১ অপরাহ্ন
রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া। তিনি জানান, কোতোয়ালী থানার ৩৪/২৪ মামলায় তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তা তাকে আদালতে আনা হয়।