Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৪ , ১:৩১ অপরাহ্ণ

রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় রাউজানের সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরী বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. আলমগীর এই আদেশ দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া। তিনি জানান, কোতোয়ালী থানার ৩৪/২৪ মামলায় তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তা তাকে আদালতে আনা হয়।

প্রিন্ট করুন