
গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : নারী কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই পতিপাদ্য কে ধারণ করে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন জয়িতাদের সংবধর্ণা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহআলম মঞ্জু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম, খন্দকার মনিরুজ্জামান, মোঃ গিয়াসউদ্দিন মিয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, কমলমতি ছাত্রীরা ।
আপনার মতামত লিখুন :