শরণখোলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

শরণখোলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শরণখোলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম মোহাম্মদ ওমর : শরনখোলা উপজেলার বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের 28 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার মোড় থেকে রেলিটি শুরু হয় শহীদ মিনার পর্যন্ত গিয়ে সমাপ্ত হয়।

এ সময় শরণখোলা উপজেলা শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি এম এইচ সেলিম খানের সভাপতিত্বে শরণখোলা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা শাখার যুগ্ম সংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরমখলা উপজেলা শাখার ছাত্রদল যুবদল মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ও বিএনপির নেতা কর্মীরা।

এবং বক্তারা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার যত ধরনের ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে এখন সকল ষড়যন্ত্র কে আমরা প্রতিহত করব তারেক জিয়ার বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশে কোন ধরনের ষড়যন্ত্র চলবে না সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে বলতে দেখা যায়।